Wednesday, March 11, 2026

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

Date:

Share post:

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলার জেরে বাতিল হয় আইএমএ-র (IMA) নবগঠিত কমিটি। নতুন করে দুমাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আইএমএ পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেনের (Santanu Sen) উদ্দেশ্যে আইএমএ-র কেন্দ্রীয় শাখা একটি নির্দেশ জারি করে শুক্রবার। নির্বাচন প্রক্রিয়া ব্যালট পেপার (ballot paper) এবং ব্যালট সিল করার পদ্ধতি নিয়ে যে অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে সব অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়, বলে দাবি আইএমএ (IMA, Delhi) কেন্দ্রীয় শাখার। সেই অনুযায়ী ২০২৫-২০২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করা হয়।

সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, আইএমএ রাজ্য শাখার নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া দুজন পর্যবেক্ষকের তত্ত্বাবধানে পরবর্তী নির্বাচন হবে। গণনা এবং ফলাফল ঘোষণা হবে আইএমএ-র (IMA) সদর দফতর থেকে। আগামী দুমাসের মধ্যেই এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করে নতুন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...