Sunday, April 5, 2026

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

Date:

Share post:

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা আপতকালীন বৈাঠক হয়েছিল মোহনবাগানে(Mohunbagan)। সেখানে এই ইস্তফা নিয়েই ছিল প্রধান আলোচনা। সিদ্ধান্ত নেওয়া যায়নি। শুক্রবার ফের বৈঠকে বসেছিলেন মোহনবাগান(Mohunbagan) কর্তারা। উপস্থিত ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষ সহ সচিব দেবাশিস দত্ত। এছাড়াও অন্যান্য কর্তারা। আলোচনা হলেও এদিনও তাঁর ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

এপ্রিল মাসেই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেমন টুটু বোস। তিনি যে আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বোসের হয়েই প্রচারে থাকতে চলেছেন সেই কথা জানিয়েও দিয়েছিলেন। এরপর থেকেই জল্পনা ছিল টুটু বোসের ইস্তফা পত্র মোহনবাগানে গৃহীত হয় কিনা। দুটো বৈঠক হয়ে গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এদিনের বৈঠকে নাকি বেশিরভাগ সদস্যই নাকি ইস্তফা গ্রহনের পক্ষে মত দেননি। আবার কেউ কেউ নাকি তাঁকে চিঠি দেওয়ারও পরামর্শ দিয়েছেন।

এই প্রসঙ্গে ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়েছেন, “যেহেতু টুটু বোস মাননীয় সভাপতি এবং মোহনবাগান ক্লাবে তাঁর আবদান নিয়ে আলাদা করে আলোচনার অবকাশ নেই। উনি ইস্তফা পত্র দিয়েছিলেন। তা নিয়ে ইমার্জেন্সি এক্সিকিউটিভ কমিটি মিটিং ইতিমধ্যেই হয়েছে। আজকেও আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাক্ষাণ বা গ্রহণ কোনওকিছু তেই আমরা উপনীত হইনি। কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আরও কিছু সদস্য উস্থিত থাকবেন। তাদের সহ্গে আলোচনা করেই ওনার যা অবদান, সেখানে ক্লাবের ইসিতে বসে ইস্তফা গ্রহণ বা প্রত্যাক্ষাণ এটা আপাতত ভাবনা চিন্তার স্তরেই থাকছে। এরম কোনও সিদ্ধান্তে আমরা উপনীত হইনি”।

ইস্তফা গ্রহন না হলে কি টুটু বোস সৃঞ্জয়ের হয়ে প্রচারে নামতে পারবেন। এই নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এদিন উঠেওছে। সেই নিয়েও পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন সহ সভাপতি কুণাল ঘোষ।

তিনি জানিয়েছেন, “আমাদের এই কমিটি যার সভাপতি স্বপনসাধন বোস এবং সচিব হচ্ছেন দেবাশিস দত্ত। এই কমিটি তাদের যে নির্দিষ্ট সময় সেই মেয়াদ পূর্ণ করে নির্বাচন বোর্ড করেছে, যা প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে চালু হয়ে গিয়েছে। ফলে এখন এই কমিটিটা মূলত তত্ত্বাবধায়ক কমিটি। ফলে আইনগত ভাবে কোনও ব্যক্তির কোনও জায়গায় সমস্যা বা অসুবিধা আইনগতভাবে থাকছে না। উনি যেহেতু মোহনবাগান তথা ময়দানের একজন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ সেই কারণে আমরা কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছি না”।

মোহনবাগানের নির্বাচন ঘিরে উত্তাপ চড়তে শুরু করেছে। একইসঙ্গে এদিন আবার নির্বাচনী বোর্ড থেকেও ইস্তফা দিয়েছেন তিনজন। সেখানে অবশ্য এদিনের বৈঠকে আবার নতুন তিনজন সদস্যও এসেছেন অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বৈঠকে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...