Thursday, June 25, 2026

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

Date:

Share post:

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে বিজেপি নেতারা প্রাথমিকভাবে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় সেনা আধিকারিককে নিয়ে যে মন্তব্য করেছেন, তাঁরাই আরও দুই সেনা আধিকারিক সম্পর্কে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করতেন, আশঙ্কা প্রকাশ সমাজবাদী পার্টির (Samajwadi Party) জাতীয় সম্পাদক রাম গোপাল যাদব। আর বিজেপির এই মুখোশ খোলার পরই নিজেদের দোষ ঢাকতে পাল্টা মিথ্যা প্রচারে নেমেছে বিজেপি।

ভারতীয় সেনা আধিকারিক, যাঁদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গোটা দেশের কাছে প্রশংসা কুড়িয়েছেন, তাঁদেরই অসম্মানের পথে তাঁরই দলের নেতা। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে অসম্মান কর্ণেল সোফিয়া কুরেশিকে করা হয়েছে, তা যে সেখানেই থেমে থাকত না, তা স্পষ্ট করেছিলেন সমাজবাদী পার্টি নেতা রাম গোপাল যাদব। তিনি দাবি করেন, যে উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh) অপারেশন সিন্দুর পরবর্তীতে ভারতীয় সেনার প্রচার চালিয়েছিলেন, তিনি জাঠ (Jatab) সম্প্রদায়ের। এই কথা জানতে পারলে তাঁকে নিয়েও কটূ কথা বলতেন বিজেপি নেতারা, কটাক্ষ রাম গোপালের (Ram Gopal Yadav)।

শুধুমাত্র ব্যোমিকা নন, ভারতীয় বায়ুসেনার ডিজিএমও এ কে ভারতী সম্পর্কেও একই মন্তব্য করতে পারতেন বিজেপি নেতারা, দাবি রাম গোপালের। জাতিবিদ্বেষী বিজেপির শিকার হতে পারতেন পুর্নিয়ার যাদব সম্প্রদায়ের এ কে ভারতীও (DGMO A K Bharati), আশঙ্কা প্রকাশ করেন সমাজবাদী পার্টির নেতা।

তবে সমাজবাদী পার্টি (Samajwadi Party) নেতার এই মুখোশ খোলার বার্তায় কার্যত চাপে বিজেপি। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় বিজেপির তরফ থেকে পাল্টা সমাজবাদী পার্টির নেতাকেই দোষারোপের পালা। দাবি করা হয়, ভারতীয় সেনা আধিকারিকদের জাতি প্রকাশ করে রাম গোপাল যাদবই তাঁদের অসম্মান করেছেন। যদিও আদতে বিজেপির সেই অভিযোগ ধোপে টেকেনি।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...