Thursday, April 9, 2026

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। বিচারপতি সঞ্জয় করোল (Sanjay Karol) ও বিচারপতি সন্দীপ মেহেতার (Sanjib Meheta)বেঞ্চ শুক্রবার এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার পাশাপাশি জানিয়েছে আগামী অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানিতে মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে DA মামলা আটকে ছিল। এর আগে ১৮ বার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। শুক্রবার ফের মামলাটি ওঠে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। মাত্র দশ মিনিটের শুনানি পর্বে প্রাথমিক সওয়াল -জবাবে বিচারপতি ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিতে চাইলে রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) জানান এত বিপুল পরিমাণে টাকা এই মুহূর্তে সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। এতে রাজ্য চালাতে সমস্যা হতে পারে। বিচারপতি করোল বলেন, “আপনাদেরই কর্মচারি। অসুবিধা হওয়ার কথা নয়।” প্রত্যুত্তরে রাজ্যের আইনজীবী জানান “ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়।” এরপর রাজ্যের আর্থিক দিক এবং সরকারি কর্মীদের পরিস্থিতি বিবেচনা করে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...