Monday, April 6, 2026

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

Date:

Share post:

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে গোপন ডেরায় হানা দিয়ে একের পর এক বড় মাও সদস্যকে নিকেশ করতে সাফল্য পেয়েছে যৌথবাহিনী। আর সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিআরপিএফ-এর কে-নাইন (K-9) সারমেয় রোলো-র (Rolo)। সেনার প্রবেশ যেখানে সম্ভব ছিল না, সেখানে রোলোই মুশকিল আসান ছিল সিআরপিএফ-এর। সেই অভিযানেই মৌমাছির কামড়ে (bee sting) মারাত্মক জখম হয়ে মৃত্যু হল মাত্র দুবছরের রোলোর।

ছত্তিশগড়ের (Chhattisgarh) একাধিক মাও-বিরোধী অভিযানে রাস্তায় পেতে রাখা আইইডি (IED) খুঁজতে সফল হয়েছিল সিআরপিএফ-এর রোলো (Rolo)। তাকে সেনাবাহিনীর সদস্যের থেকে কোনও অংশে কম দেখা হত না বলেই দাবি জওয়ানদের। রোলোকে সিআরপিএফ-এর দ্বিতীয় সেরা কে-নাইনের (K-9) সম্মান দেওয়া হয়েছিল বলে জানান জওয়ানরা।

সম্প্রতি ছত্তিশগড়ের (Chhattisgarh) কারেগুট্টা পার্বত্য এলাকায় মাও-বিরোধী অভিযান চালাচ্ছিল সিআরপিএফ। সেখানে সেনার প্রবেশ সম্ভব নয় এমন একটি জায়গায় ঢুকতে হয় রোলো-কে (Rolo)। সেখানেই তাকে মৌমাছি আক্রমণ করে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করেন জওয়ানরা। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্য়ু হয় বলে জানান রোলোর হ্য়ান্ডলার জওয়ান। চিকিৎসকরা জানান অন্তত ২০০টি মৌমাছি কামড়ায় (bee sting) সারমেয় রোলোকে। তার ফলেই অ্যানাফাইলেকটিক শকে মৃত্যু হয় তার।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...