Tuesday, March 10, 2026

১৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ! ধৃত প্রাক্তন ব্যাঙ্ক-ম্যানেজার

Date:

Share post:

১৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগে ধৃত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের (Bank) প্রাক্তন ম্যানেজার। শুক্রবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি (ED)। অভিযোগ, কলকাতায় একটি ব্যাঙ্কে কর্মরত থাকাকালীন এই বিপুল টাকা জালিয়াতি করেন সুবোধকুমার গোয়েল (Subodh Kumar Goyel) নামের ওই ব্যক্তি।

ইডি সূত্রের খবর, কলকাতায় একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত সিএমডি পদে ছিলেন সুবোধকুমার। সেই সময়ই খাতায়-কলমে একাধিক কোম্পানি খুলে বহুবার ঋণ নেন তিনি। এইভাবে কমপক্ষে ১৩ হাজার কোটি টাকা জালিয়াতি করেন বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ইডি। সেই মামলায় ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার গ্রেফতার করা হয়েছে।

গত কয়েক মাসে লাগাতার ইডি (ED) হানা দিচ্ছে দেশের নানা প্রান্তে। বাংলারও বিভিন্নয় জায়গায় তল্লাশি চলেছে। সম্প্রতি নিউ টাউন-সহ একাধিক জায়গায় মেডিক্যাল দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান চালায় ইডি। মূল অভিযোগ, এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই ইডির এই অভিযান। এখন সুবোধকে জেরা করে আর কী তথ্য উঠে আসে সেটাই দেখার।

spot_img

Related articles

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...