Sunday, June 14, 2026

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

Date:

Share post:

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের মাধ্যমে রাজ্যের যেকোনও সরকারি জমির তথ্য পাওয়া যাবে সহজেই। জমির পরিমাণ, অবস্থান এবং সংশ্লিষ্ট দফতরের মালিকানা—সব কিছুই জানা যাবে এই অনলাইন প্ল্যাটফর্মে।

রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের উদ্যোগে তৈরি এই ব্যবস্থা জমি সংক্রান্ত স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন সাধারণ মানুষ জানতে পারতেন না কোথায় কত সরকারি জমি রয়েছে বা সেই জমির চরিত্র কী। এই নতুন পদক্ষেপে জমি কেনার সময় ক্রেতারা বুঝতে পারবেন যে জমিটি সরকারি কি না এবং সেটি বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে কি না।

‘বাংলার ভূমি’ পোর্টাল ইতিমধ্যেই অনলাইন মিউটেশন, জমির চরিত্র বদল এবং উত্তরাধিকার সংক্রান্ত আবেদনের সুবিধা দিচ্ছে। এবার এই পোর্টালের সঙ্গে যুক্ত হচ্ছে সরকারি জমির তথ্যভাণ্ডারও। এতে জমি সংক্রান্ত দুর্নীতি ও প্রতারণা অনেকটাই রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে।

সরকারি জমির বেআইনি দখল নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দখলমুক্ত করার বার্তা দিয়েছেন প্রশাসনকে। সেই প্রেক্ষিতে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহল।এই উদ্যোগে সাধারণ মানুষ যেমন জমি সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারবেন, তেমনই সরকারও বেআইনি দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পারবে—এমনটাই আশা করা হচ্ছে।

আরও পড়ুন – কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...