Friday, April 3, 2026

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

Date:

Share post:

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন বিজেপি থেকে কংগ্রেস সাংসদরাও। সাতটি দলে যে সাংসদরা যাবেন, সেখানে সাতজন নেতৃত্বের স্থানে যে সাংসদরা থাকবেন তাঁদের তালিকা প্রকাশ করা হল সংসদীয় মন্ত্রকের (Parliamentary Affairs Ministry) পক্ষ থেকে।

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোয় পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বে অপ্রকাশিত। অথচ পহেলগাম হামলার (Phalagam attack) পরেও ভারতের পক্ষ নিতে কোনও দেশকে দেখা যায়নি। তাই এবার ভারতের পক্ষ থেকেই সহকারী দেশগুলিতে প্রচারে যাওয়ার পরিকল্পনা সর্বদল বৈঠকে গৃহীত। সংসদীয় দফতরের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী (Parliamentary Affairs Ministry) কিরেন রিজিজু সাতটি সাংসদদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য সাত সাংসদের নাম প্রকাশ করলেন।

সাতজন নেতৃত্ব স্থানীয় সাংসদের মধ্যে বিজেপি সাংসদ দুজন – রবিশঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পণ্ডা। আশ্চর্যজনকভাবে সাতটি দলের নেতৃত্বে এনডিএ জোটের শিবসেনা সাংসদ (শিণ্ডে শিবিরের) শ্রীকান্ত শিণ্ডে ও জেডি(ইউ)-এর সঞ্জয় ঝা। বাকি নেতৃত্বের স্থানে জায়গা দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের। নেতৃত্বে থাকবেন কংগ্রেস সাংসদ শশী থারুর, এনসিপি-র সুপ্রিয়া শুলে, ডিএমকে-র কানিমোঝি।

যদিও বিরোধী সাংসদদের এই গুরুত্ব দেওয়াকে এক শ্রেণির রাজনীতিকরা বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা হিসাবেও দেখছেন। সংসদীয় দফতরের পক্ষ থেকে তালিকা প্রকাশের পর শশী থারুর থেকে সুপ্রিয়া শুলে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রের সরকারকে। এতে বিজেপির প্রশাসনিক দক্ষতার প্রতি বিরোধীদের আস্থা বাড়ানোর ও তা প্রচার করে দেশে নিজেদের ভোটব্যাঙ্ক ভরানোর বিজেপির কৌশল বলেও আশঙ্কা রাজনীতিকদের।

সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে বিস্তারিত প্রকাশ না করা হলেও সাংসদদের দাবি, সাংসদদের এক একটি দলে পাঁচ জন সাংসদ প্রতিনিধি থাকবেন। এক একটি প্রতিনিধিদল পাঁচ থেকে আটটি দেশে সফর করবেন। তাঁদের বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে সাংসদদের দলের সঙ্গে থাকবেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও। তবে কোন দল কোন দেশে যাবে, তা এখনও মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়নি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...