Saturday, March 14, 2026

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

Date:

Share post:

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই বীরত্বকে স্বীকৃতি দিয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেনার প্রতি জানানো হবে বিশেষ সম্মান। শনিবার ও আগামী কাল, রবিবার টানা দু’দিন রাজ্য জুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ (shahid tarpan) কর্মসূচি করা হবে। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

নবান্ন থেকে তৃণমূল নেত্রীর ঘোষণার পর দলের সবস্তরে এই নিয়ে সার্কুলার পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। স্পষ্ট করে দেওয়া হয়েছে, জাতীয়তাবাদী মিছিলের পাশাপাশি কোনওরকম রাজনৈতিক বক্তব্যকে বাদ দিয়ে জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখতে হবে।

এছাড়াও নেতৃত্বের নির্দেশ, স্থানীয় কোনও শহিদ (martyr) পরিবার থাকলে সেই শহিদের আত্মত্যাগকে সামনে রেখে সেই পরিবারকে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতে হবে। সঙ্গে জুড়তে হবে সাধারণ মানুষকেও। তবে ট্রাফিক ও জনজীবন ব্যাহত করা চলবে না।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...