Saturday, June 20, 2026

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

Date:

Share post:

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই কালবৈশাখীর ঝড়-বৃষ্টি, বর্ষা (Monsoon season) আসার ইঙ্গিত দিচ্ছে। যদিও বৃষ্টির মরসুমের ইনিংস অফিশিয়ালি সপ্তাহ তিনেক বাকি, তবু আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুর্যোগ অতিবৃষ্টির। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বৈঠক হল নবান্নে (Nabanna)। শুক্রবার একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ (Manoj Panth)। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য সমন্বয়ে কাজ করার প্রসঙ্গও উঠে এল বৈঠকে।

প্রত্যেক বছর বর্ষার মরশুমে রাজ্যকে না জানিয়ে ডিভিসি (DVC) জল ছাড়ায় বন্যার আশঙ্কা এবং অভিযোগ ওঠে। নদী তীরবর্তী এলাকা বানভাসি হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয় জনজীবন। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সেচ দফতরের আধিকারিকদের ডিভিসি-র সঙ্গে সমন্বয় রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (Chief Secretary)। প্রত্যেক বছর মে-জুন মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে যায়। এবছর নিশ্চিত কোনও পূর্বাভাস না থাকলেও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে সব জেলার ডিএম-দের (DM) নির্দেশ দিয়েছেন মনোজ পন্থ। দুর্যোগ পরবর্তী সময়কালে ত্রাণ এবং সাহায্য বিলির ক্ষেত্রে যাতে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি না তৈরি হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। শুক্রবারের বৈঠকে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, আবহাওয়া অফিস এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (SDRF) প্রতিনিধিরা। হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিক সময়ই রাজ্যে বর্ষা প্রবেশ করবে। সূত্রের খবর, বৈঠকে ভার্চুয়ালি যোগদানকারী জেলাশাসকদের বিভিন্ন আশ্রয় শিবিরগুলি দেখে সেখানে প্রয়োজনীয় ব‌্যবস্থা তৈরি রাখতে বলেও জানানো হয়েছে। দুর্যোগের পূর্বাভাস মিললে মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে।কোনও নৌকা যদি বিপদে পড়ে, দ্রুত তার অবস্থান জেনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সবমিলিয়ে আসন্ন বর্ষায় রাজ্যবাসীকে যাতে কোনও রকমের সমস্যায় না পড়তে হয় সেদিকে সজাগ দৃষ্টি নবান্নের।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...