Thursday, March 12, 2026

স্ত্রীকে খুন করে ১০ কিমি এলাকা জুড়ে দেহের টুকরো ছড়ানো! টের পেল না যোগীর পুলিশ

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনশৃঙ্খলা একেবারে তলানিতে। সে রাজ্যে অশান্তির পর খুন এবং খুনের পর কেটে টুকরো টুকরো করা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। ডবল ইঞ্জিন যোগী রাজ্যে একের পর এক খুনের ঘটনা সাড়া ফেলছে দেশজুড়ে। দিন কয়েক আগে মেরঠে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে কেটে টুকরো টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়েছিলেন স্ত্রী। এবার শ্রাবস্তিতে (Shravasti) স্বামী-স্ত্রীর মধ্যে লাগাতার অশান্তির জেরে স্ত্রীকে খুন করে কেটে টুকরো টুকরো করে ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে দিল যুবক।

তাঁদের মধ্যে বিয়ের পর থেকেই অশান্তি। ঝামেলা শুধুমাত্র পণের দাবি নিয়ে। ৩১ বছর বয়সী অভিযুক্তের নাম সইফুদ্দিন। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, পণ (dowry) নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটিয়েছে সে। তবে মৃতদেহের অংশ খুঁজে পেলেও তাঁকে যাতে কেউ চিনতে না পারে সেই কারণে হাত পা এবং জামাকাপড় পুড়িয়ে দিয়েছিল অভিযুক্ত। মৃতার মুখও ক্ষতবিক্ষত করে দিয়েছিল।

১৪ মে সাবিনার ভাই সইফুদ্দিনকে দেখতে পেলেও তাঁর দিদিকে দেখতে পাওয়ায় তাঁর সন্দেহ হয়। তাঁর দিদি কোথায় এ কথা বহুবার অভিযুক্তকে জিজ্ঞেস করলেও তাঁর কোনও ঠিক উত্তর সে দেয়নি। এরপরই মৃতার ভাই থানায় মিসিং ডায়রি করলে পুলিশ তদন্তে নামে। উদ্ধার হয় মৃতার দেহাংশ। তবে এখনও পর্যন্ত নিজের দোষ স্বীকার করেনি সইফুদ্দিন। বর্তমানে জেল হেফাজতেই রয়েছে অভিযুক্ত।

spot_img

Related articles

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারি এড়াতে হাই কোর্টে শামিম, কী বললেন বিচারপতি

খোলসের আড়াল ছেড়ে বেরিয়ে নিজেই আদালতের দ্বারস্থ বামপন্থী আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। এক জুনিয়র সহকর্মী আইনজীবীকে যৌন...

ভারতীয় জাহাজকে আদৌ কি ছাড়পত্র দিয়েছে ইরান, প্রশ্ন জিইয়ে রাখলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের জ্বালানি সংকট। ঠিক যখন বিরোধীরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন...

বস্তারে কোটি টাকার সোনা-নগদসহ ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ

আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী! মাথার মিলিত দাম ছিল ৩ কোটি ৬১ লক্ষ, এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি...

বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি

চূড়ান্ত গাফিলতির নিদর্শন! সরকারি চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে হতভম্ব বিহারের এক যুবকের। রীতেশ কুমার...