Wednesday, April 1, 2026

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

Date:

Share post:

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা সিদ্ধান্ত নিয়ে পারে না। তা নিয়ে সিদ্ধান্ত নেবে সেই রাজনৈতিক দল। ওরা আমাদের বলল, আমরা নাম পাঠাতাম। বিদেশে কেন্দ্রীয় দলে প্রতিনিধি পাঠানো নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, নাম পাঠানোর জন্য কেন্দ্রের তরফ তাঁদের কাছে কোনও অনুরোধ আসেনি।

পহেলগাম হামালা ও পরবর্তী সংঘর্ষের প্রেক্ষিত পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সম্প্রতি সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা পেশ করেছে কেন্দ্র। সেখানে একটি প্রতিনিধি দলে রাখা হয় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম। কিন্তু পরে দলের তরফে থেকে জানানো হয়েছে ইউসুফ যাচ্ছেন না। এই বিষয়ে এদিন তৃণমূল সভানেত্রী বলেন, মাদার পার্টির কাছে এই প্রতিনিধি দলে নাম পাঠানোর বিষয়ে কেন্দ্রের তরফে কোনও অনুরোধ আসেনি।

উষ্মা প্রকাশ করে মমতা (Mamata Banerjee) বলেন, এখন তারা (কেন্দ্র) রাজনৈতিক দলকে না জানিয়ে সংসদীয় কমিটিতে জানাচ্ছে। এর পরেই তৃণমূল স্পষ্ট জানান, “তারা নিজেরাই সদস্যের নাম নির্ধারণ করতে পারে না। এটি তারা অনুমোদন করছেন না। কোন প্রতিনিধি যাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। যদি তারা অনুরোধ করে তবে মাদার পার্টি প্রথা অনুসারে সিদ্ধান্ত নেবে।” বলেন, “এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে যে কেন্দ্র দলকেই জানায় না। সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না।” মমতা জানান, “আমরা বয়কট করছি, এটা বলা ঠিক নয়। এটা ভুল। সংসদীয় দল সংসদের বিষয় নিয়ে আলোচনা করে, সিদ্ধান্ত নেয়। সেটাও দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। লোকসভা-রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনও জানানো হয় না। আমাদের জানালে অবশ্যই জানাব।”
আরও খবর: প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

দেশের নিরাপত্তার বিষয়ে তাঁরা যে কেন্দ্রের পাশে আছেন, এদিন ফের বুঝিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। জানান, বিদেশ নীতির ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি। দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রকে সমর্থন করি। মুখ্যমন্ত্রীর কথায়, “কোনও আবেদন আসেনি আমাদের কাছে। যদি আমাদের কাছে আবেদন আসত, তবে আমরা অবশ্যই বিবেচনা করতাম। আমরা দেশের পাশে রয়েছি। আগেও বলেছি, বিদেশনীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। এখনও আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি। কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। এটা দলের সিদ্ধান্ত। যদি আমায় অনুরোধ করে, তবে আমরা চিন্তাভাবনা করে নাম পাঠাব।”

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...