Thursday, June 25, 2026

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal) সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে রাজ্যের প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি চিকেন্স নেকের (Chicken’s Neck) বাসিন্দাদের প্রতি তাঁর দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়ি (Siliguri) পৌঁছেই মুখ্যমন্ত্রী যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে (Business Synergy)। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কর্মসূচি নিয়ে এদিন কলকাতা বিমান বন্দরে মুখ্যমন্ত্রী জানান, আজ চেম্বার্সের মিটিং। কাল পরিষেবা প্রদান (public distribution) অনুষ্ঠান। পরশু প্রশাসনিক রিভিউ (administrative review) বৈঠক। এরপর কলকাতা ফিরব। এখানে অনেক কাজ রয়েছে।

প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতিতে কেন্দ্রের সরকার যেভাবে চিকেন্স নেকের নিরাপত্তা নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে তা নিয়েও যে রাজ্যের প্রশাসন সতর্ক, এদিন তা স্পষ্ট করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, শিলিগুড়ির (Siliguri) কাছে চিকেন্স নেক (Chicken’s Neck)। তাই আমার এটাও দায়িত্ব ওখানকার মানুষের খেয়াল রাখা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...