Monday, April 13, 2026

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

Date:

Share post:

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, স্থায়ী আমানতের ক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট (০.২০%) কমানো হয়েছে সুদের হার। এই নতুন হার কার্যকর হয়েছে ১৬ মে থেকে।

সাধারণ এবং প্রবীণ—উভয় গ্রাহকের ক্ষেত্রেই কমেছে এই সুদ। এর ফলে, যাঁরা মূলধন নিরাপদ রেখে সুদে আয় করতে চাইছিলেন, তাঁদের আর্থিক পরিকল্পনায় প্রভাব পড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে এখন সুদের হার ৩.৩০%। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য ৫.৩০% এবং ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.০৫% সুদ মিলবে। ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৬.৩০%। এক বছর থেকে দু’বছরের কম মেয়াদে ৬.৫০%, দুই থেকে তিন বছরের মধ্যে ৬.৭০% সুদ দেবে এসবিআই। তিন থেকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫৫%, আর দীর্ঘমেয়াদী পাঁচ থেকে দশ বছরের মধ্যে তা কমে দাঁড়িয়েছে ৬.৩০%।

উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিলও সুদের হার কমিয়েছিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এক মাসের ব্যবধানে আবার সুদ কমানোয় উদ্বেগ বাড়ছে আমানতকারীদের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, নীতি সুদে স্থিতাবস্থা ও ব্যাংকের ঋণ বাড়ানোর কৌশল এই সুদ কমানোর নেপথ্যে কাজ করছে। তবে এর ফলে পেনশনভোগী ও সাধারণ সঞ্চয়কারীরা সুরক্ষিত বিকল্পের দিশা খুঁজতে বাধ্য হবেন বলেই আশঙ্কা।

আরও পড়ুন – সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...