Saturday, June 27, 2026

আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা আছে: হর্ষ নেওটিয়া

Date:

Share post:

আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা আছে। উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনে জানালেন শিল্পোদ্যাগী হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan Neotia)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমাণ সাফল্যের পরে এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে আলোচনা করছেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা শিল্পের সঙ্গে যুক্ত শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া।

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই শিল্প সম্মেলনে বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন হর্ষ নেওটিয়া (Harshavardhan Neotia) বলেন, “উত্তরবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। উত্তরায়ণ আমার প্রথম প্রজেক্ট, পঙ্কজ চ্যাটার্জি সেই সুযোগ দিয়েছিলেন। আজ রুদ্র এখানে আছে। সেই প্রকল্পে হাসপাতাল করেছি, মকাইবাড়ি চা বাগানে হোটেল করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি সুযোগ এখন সেটা ক্রমশ বাড়ছে। প্রথমে যখন এসেছিলাম একদিন অন্তর ১টি করে প্লেন চলত এখন প্রচুর ফ্লাইট চলে। এখানে দিনে এখন অনেক বিমান আসার সুযোগ আছে।”
আরও খবরআর জি করের ধাঁচে ক্রাউড ফান্ডিং! ৮ কোটির হিসাব নেই শিক্ষকদের কাছে

হর্ষ নেওটিয়া জানান, “পাঁচটি পাঁচতারা হোটেল আসছে শিলিগুড়িতে। আমাদেরও প্রজেক্ট আছে। এছাড়া আমাদের ১৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে আগামী ৫ বছরে। দিদির থেকে সহযোগিতা ও মানুষের আশীর্বাদ পেয়েছি। আপনারা আশীর্বাদ না করলে প্রজেক্ট সফল হবে না। আমি খুবই আশাবাদী আমরা আবার নাম্বার ওয়ান স্টেট হব।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...