Monday, April 27, 2026

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

Date:

Share post:

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে এসে প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে।

মোট ১০,৩০৪টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নির্ধারিত হয়েছিল এই প্রকল্পে। ইতিমধ্যেই ৫,০৬০টি ফ্ল্যাট সম্পূর্ণ হয়েছে এবং হস্তান্তরের জন্য প্রস্তুত। বাকি ৫,২৪৪টি ফ্ল্যাটের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আন্ডাল, দাসকেয়ারি (জেএল ০৩) ও বিজয়নগর-দাসকেয়ারি (জেএল ০২) — এই তিনটি ব্লকে। আন্ডালে ৫,৬০০টি ফ্ল্যাটের মধ্যে ৪,৩০০টির কাজ শেষ হয়েছে। বাকি ১,৩০০টি ফ্ল্যাট দুর্গাপুজোর আগেই প্রস্তুত হবে বলে দফতরের আশা। দাসকেয়ারি (জেএল ০৩) সাইটে ৬০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে, ১,২৭২টি নির্মাণাধীন। তবে সবচেয়ে ধীরগতির কাজ বিজয়নগর-দাসকেয়ারিতে (জেএল ০২), যেখানে ২,৬৭২টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ১৬০টি সম্পূর্ণ হয়েছে।

প্রতিটি ভবন চারতলা বিশিষ্ট, প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট — অর্থাৎ এক একটি ভবনে ১৬টি করে আবাস। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪০০ বর্গফুট। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৮ সালে, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে মাঝপথে দীর্ঘ সময় কাজ থমকে থাকে। ২০২১ সালের শেষ থেকে ফের কাজ শুরু হলে ধীরে ধীরে গতি বাড়ে।

এই প্রকল্প শেষ হলে গৃহায়ন দফতর তা হস্তান্তর করবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) হাতে। পরবর্তীতে প্রকৃত উপভোক্তাদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ ও হস্তান্তরের দায়িত্ব নেবে এডিডিএ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ আবাসনের সুযোগ দেওয়ার পাশাপাশি এই প্রকল্প রানিগঞ্জ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...