Sunday, April 5, 2026

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

Date:

Share post:

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল সাতটা নাগাদ রাজ্য সড়ক থেকে কলকাতার দিকে একটি মারুতি গাড়ি যাচ্ছিল। ছ’জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। সেই সময় দ্রুতগতিতে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় চার চাকা। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে করিমপুর থানার পুলিশ (Karimpur Police) । রয়েছে দমকল বাহিনীয়ও। মৃতদের পরিচয় জানা যায়নি। উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। বাসের যাত্রীরা ও কমবেশি জখম হয়েছেন। দুর্ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা শুরু হয়েছে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...