Wednesday, June 24, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ‘বাংলার বাড়ি’-র দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দেন, সব পালন করেন। কেন্দ্রের বঞ্চনায় আবাস যোজনার টাকা পাননি বাংলার মানুষ। তাঁদের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। পূর্ব ঘোষণা মতো, মঙ্গলবার বাংলার বাড়ি যোজনায় রাজ্যের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া চালু হল। এদিন কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

এদিন পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিক ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। এর আগে গত ডিসেম্বরে ১২ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল রাজ্য। মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো, এদিন থেকে বাংলার ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা।

মমতা বলেন, “আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব।”
আরও খবর‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন তৃণমূল সভানেত্রী

ইতিমধ্যেই বাংলার বাড়ির প্রায় ৪৭ মানুষের পাকা বাড়ি করে দিয়েছে রাজ্য। এই পর্যায়ে ১২ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়া হল। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...