Saturday, June 27, 2026

উত্তরপ্রদেশে রেললাইনে কাঠের গুঁড়ি ফেলে নাশকতার ছক! অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

Date:

Share post:

রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা উত্তরপ্রদেশে, চালকের তৎপরতায় রক্ষা পেল রাজধানী (Rajdhani Express) ও কাঠগোদাম এক্সপ্রেসের মতো দুটি যাত্রীবাহী ট্রেন। নাশকতার ষড়যন্ত্র (attempt to derail two passenger trains) করা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত।

রেল (Indian Railway) ও পুলিশ (UP police) সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলরুটে উত্তরপ্রদেশের হরদই জেলার ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে লাইনের উপর আর্থিন দেওয়ার লোহার তারের সঙ্গে আটকে রাখা হয় কাঠের গুঁড়ি। সেই সময় ওই লাইনে আসছিল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত ব্রেক কষেন চালক।ট্রেন থামার পর কাঠের গুঁড়ি সরিয়ে রেল আধিকারিকদের খবর দেন চালক। রাজধানী এক্সপ্রেসের ঠিক ঠিক পিছনে ছিল কাঠগোদাম- লখনৌ এক্সপ্রেস, সেই ট্রেনের চালকও অন্তত তৎপরতার সঙ্গে গাড়ি থামিয়ে দেন। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও রেল কর্তারা। নাশকতার ছক কাদের, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...