Wednesday, June 24, 2026

ওয়াঘা সীমান্তে শুরু হচ্ছে বিটিং দ্য রিট্রিট: মিলবে না দুপক্ষের হাত

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত অশান্তির আবহে ভারত-পাকিস্তান সীমান্তে পঞ্জাবের তিন জায়গায় বন্ধ রাখা হয়েছিল দুতরফের সেনা সৌজন্যের বিটিং দ্য রিট্রিট (Beating the Retreat) অনুষ্ঠান। তবে দুতরফের উত্তেজনার পরিস্থিতিতেও পঞ্জাবের ওয়াঘা সীমান্ত (Wagah Border) দিয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ ছিল না ভারতের, জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক (MEA)। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ফের পঞ্জাবের তিন সীমানায় শুরু হতে চলেছে সেই বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান। তবে দুতরফের সেনার মধ্যে হাত মেলানোর প্রক্রিয়া এখনই শুরু হবে না বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে ১২ দিন ধরে বন্ধ থাকা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান শুরু হবে পঞ্জাবের ওয়াঘা-আটারি সীমান্তে। সেই সঙ্গে পঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালা (Hussainiwala) সীমান্ত ও ফাজিলকা (Fazilka) সীমান্তেরও শুরু হচ্ছে সেনার এই আনুষ্ঠানিক বিনোদন। মঙ্গলবার শুধু সাংবাদিকদের জন্য এই অনুষ্ঠান হবে বলে জানানো হয় বিএসএফ-এর (BSF) তরফে। বুধবার থেকে সাধারণ মানুষও এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

তবে আগে যেভাবে দুতরফের সেনার সমন্বয়ে এই অনুষ্ঠান হত, সেই সখ্যতা এখনই শুরু হবে না বলেও জানানো হয়েছে বিএসএফ-এর তরফে। দুই দেশের পতাকা নামানোর সময়ে আগে যেভাবে গেট খুলে রাখা হত, তা এখনই হবে না। সেই সঙ্গে ভারতীয় বিএসএফ (BSF) জওয়ানরা যেভাবে পাক রেঞ্জার্সদের (Rangers) সঙ্গে হাত মেলাতেন, সেই দৃশ্যও উত্তেজনার আবহে দেখা যাবে না। প্রসঙ্গত, সম্প্রতি এই ওয়াঘা সীমান্তই ( ভারতের জন্য একটি ব্য়াথার স্মৃতি তৈরি করেছে, যেখানে প্রায় ২০ দিন পাকিস্তানের হাতে বন্দি থাকার পরে দেশে ফিরেছেন এই সীমান্ত দিয়েই বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...