Monday, April 6, 2026

সীমান্তবর্তী অঞ্চলে বাড়তি নজর দিন! বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গের দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে আলাদা কথা বললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যার প্রশাসনিক সভা শেষে স্বল্প পরিসরে হলেও ঘরোয়া আলাপচারিতায় নেত্রী উত্তরের তৃণমূল নেতা-নেত্রীদের জানিয়ে দিয়েছেন নিজেদের এলাকায় আরও বেশি করে নজর দিতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে যোগাযোগ রেখে যে কোনও পরিস্থিতির উপর নজর রাখতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের যে সমস্ত তৃণমূল নেতা-নেত্রীরা আছেন তাদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ভোটার তালিকা-সহ অনুপ্রবেশ নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। এছাড়াও সাম্প্রদায়িক উসকানি ও প্ররোচনায় কোনওরকম পা দেওয়া চলবে না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তরের একাধিক জেলায় বিজেপি নানারকম কর্মসূচি নেবে এলাকা অশান্ত করতে। ওদের প্ররোচনায় পা দেওয়া যাবে না। নেত্রী জানিয়েছেন, ওদের নেতা-নেত্রীরা ভোটের আগে বারবার আসবে, এলাকা গরম করবে। গরম গরম কথা বলবে। মানুষকে উত্তেজিত করবে। কিন্তু আমাদের দলের নেতা-নেত্রী ও কর্মীরা যেন শান্ত থাকে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ সম্পর্কে সকলকেই সতর্ক করেছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ-কান খোলা রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন – আপনি আছেন: চা-বাগানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত শ্রমিকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...