Saturday, June 27, 2026

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

Date:

Share post:

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। ভূমিধসে (Landslide ) বন্ধ একাধিক রাস্তা। ফিদাংয়ে রাতভর আটকে পর্যটকরা। চুংথাম থেকে লাচেং যাওয়ার রাস্তায় ধস নামায় অন্তত ৫০ টি গাড়ি আটকে পড়েছে। সাংকালাং সেতুর কাছেও একই ছবি। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনা (Indian Army), বিপর্যয় মোকাবিলা টিম ও সিকিম পুলিশ (Sikkim Police)।

পরিস্থিতি যত এগোচ্ছে ততই উত্তর সিকিমের অবস্থার অবনতি হচ্ছে। প্রশাসনের তরফে পর্যটকদের সব পারমিট বাতিল করা হয়েছে। বুধবারও উত্তরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে ক্ষেত্রে দুর্যোগ আরও বাড়তে পাড়ার আশঙ্কা। মঙ্গলবার রাতে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটে বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার রাতে অবস্থা এতটাই প্রতিকূল হয় যে প্রায় রাস্তাতেই রাত কাটে পর্যটকদের। বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ।কাদামাটির ধস নেমে বিপজ্জনক হয়েছে সঙ্কলং হয়ে ফিদাং থেকে চুংথাং পর্যন্ত রাস্তা। উত্তর সিকিমের মঙ্গন-চুংথাং হয়ে টুং নাগা নতুন রাস্তাও অবরুদ্ধ। আজ সারাদিন সিকিম জুড়ে বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর তাতে চিন্তায় প্রশাসন।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...