Saturday, June 27, 2026

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

Date:

Share post:

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই আবহে কলকাতার আকাশে আচমকা ড্রোনের দেখা মিলতে নড়েচড়ে বসেছে প্রশাসন। সোমবার রাতে মহানগরীর আকাশের ৭-৮ টি রহস্যময় ড্রোন ঘোরাফেরা করতেই সতর্ক লালবাজার (Kolkata Police)। গোয়েন্দা নজরদারি শুরু হতেই ড্রোনগুলি অদৃশ্য হয়ে যায় বলে খবর।

কলকাতা পুলিশ জানিয়েছে, মহেশতলা ও বেহালার দিকে থেকে রাতের আকাশে পর পর ৭-৮ ড্রোনকে আসতে দেখা যায়। এর পর ড্রোন চারটি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায় সেগুলি কিছুক্ষণ জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে ঘোরাফেরা করে । বেশ কিছু ড্রোন আবার উত্তর কলকাতার দিকে উড়ে যায়। কিছু ড্রোন মধ্য ও পূর্ব কলকাতাতেও উড়ে যায়। প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে উঠতে থাকে। প্রথম হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলিকে দেখে লালবাজারকে জানায়। এর পর সতর্ক করা হয় ময়দান-সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো হাই সিকিউরিটি এলাকার উপরে এই ড্রোন উড়তে দেখা যায়। রহস্যময়ে এই ড্রোনগুলি কোথা থেকে এসেছিল, পাঠানোর পিছনে চরবৃত্তির উদ্দেশ‌্য ছিল কিনা, বা এর মাধ্যমে ছবি তোলা হচ্ছিল কিনা তার তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও STF। রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র। লালবাজারে সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনাও। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...