Monday, April 6, 2026

ভেজাল ওষুধের তালিকা টাঙাতে হবে দোকানে: নির্দেশ মুখ্যমন্ত্রীর, সতর্ক থাকতে বললেন আধিকারিকদেরও

Date:

Share post:

ভেজাল ওষুধ কোনও ভাবেই যেন রাজ্যে ব্যবহার না হয়। বুধবার, উত্তরকন্যার প্রশাসনিক সভায় এই বিষয়ে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন সংস্থার নামে ৫০-৫৫টি ভেজাল ওষুধের তালিকা ইতিমধ্যেই রাজ্য সরকার প্রকাশ করেছে। সেই সেই ওষুধ (Medicine) যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না-হয়, সে বিষয়ে সবাইকে সর্তক করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ৮টি জেলার প্রশাসনকে নিয়ে হওয়া বৈঠকে জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “গুজরাট ও উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ এসেছে। সেগুলি যাতে ব্যবহার না-হয়, তা দেখতে হবে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে তিন-চার দিন আগে বিজ্ঞাপন দিয়েছিলাম। CMOH, BMOHদের বলব, হাসপাতালগুলির স্টোরে সেই সব ওষুধ রয়েছে কি না, তা দেখতে হবে। দরকারে হঠাৎ হানা দিতে হবে।“ কোন সংস্থার কোন নামের ওষুধ ভেজালের তালিকায়, সে বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে ওষুধের দোকানের সামনে তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “সম্প্রতি যে ৫০-৫৫টা ভেজাল ওষুধ এসছে গুজরাট থেকে। সেই কোম্পানিগুলোর নাম দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সে কাগজে ফটোকপি করে সবার কাছে রেখে দিন। ফোনে রেখে দিন। দেখে নেবেন সেই ওষুধ আপনি কিনছেন কি না।“

এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, ভেজাল ওষুধের (Medicine)নিয়ে মানুষকে সতর্ক করতে প্রশাসনকেই ভূমিকা নিতে হবে। বলেন, “সিএমওএইচদের বলছি অনেক ওষুধ ব্যান্ড করা হয়েছে। সেগুলো হসপিটালে ব্যবহার করা হচ্ছে কি না চেক করছেন? হাসপাতালে অনেক ওষুধ জমা থাকে সেগুলো চেক করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে হবে বিভিন্ন রাজ্য থেকে যে ভেজাল ওষুধ এসেছে আমরা বিজ্ঞাপন দিয়ে সে ওষুধগুলোর নাম বলেছি। প্রত্যেকটা ওষুধের দোকানে সে ওষুধের নামের তালিকা টাঙাতে হবে। সরকারি হাসপাতালে ডাক্তারের জন্য এই সমস্ত ওষুধ ব্যবহার না করে।“
আরও খবরভোটার তালিকায় নাম তুলতে ‘ভুয়ো’ লোক ঢুকছে! প্রশাসনকে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ মমতার

‘জলস্বপ্ন’ প্রকল্প নিয়ে উত্তরবঙ্গের প্রশাসনকে দ্রুত কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি (PHE) দফতরের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “৫৯২টি প্রকল্প সময়ে শেষ করা যায়নি। তার অধিকাংশই পিএইচই-র। মাঠে-ময়দানে গিয়ে তথ্য সংগ্রহ করে কাজটা করতে হবে। ফেলে রাখা যাবে না।“ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বহু জায়গায় মাটি পরীক্ষা না-করেই পাইপ ফেলে দেওয়া হয়। ফলে কাজ থমকে যায়। তাঁর কাছে এই বিষয়ে রিপোর্ট রয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, “পাইপ ফেললে জল পৌঁছোতেই হবে।“ জল মিশনের টাকা নিয়ে তিনি যুক্তি দিয়ে বলেন, “আমরা জমি কিনে দিই, পাইপ আমরা দিই, পরিচর্যার খরচ আমাদের। ফলে ৯০ শতাংশ টাকা রাজ্যের যায়।“

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...