Friday, April 3, 2026

আমার মায়ের বাড়ি এসেছি: ছবি মুক্তির আগে দক্ষিণেশ্বরে আবেগাপ্লুত কাজল

Date:

Share post:

লক্ষ্মীবারের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে একটু অচেনা ব্যস্ততা আর নিরাপত্তার কড়াকড়ি দেখে মন্দিরে পুজো দিতে আসা সকলেই বুঝেছিলেন কোনও ভিআইপি আসতে চলেছেন। পুজোর ডালি হাতে লাইনে দাঁড়িয়েও বারবার চোখ চলে যাচ্ছিল মূল ফটকের দিকে। কিছুক্ষণের মধ্যেই হাসিমুখের হাজির বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। গঙ্গার পূর্ব পাড়ের রোদের তীব্রতা যেন নিমেষে হারিয়ে গেল তনুজা-কন্যার একগাল হাসির ছোঁওয়ায়। ‘মা’ (Maa)ছবি মুক্তির আগে ঝটিকা সফরে কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple)মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কাজল। বললেন, ‘কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম’।

বলিউড অভিনেত্রী শহরে পা রেখেন বুধবার রাতেই। পরিচালক বিশাল পুরিয়ার আসন্ন ছবি ‘মা’-তে কাজলকে মুখ্য ভুমিকায় দেখা যাবে। তার আগে মায়ের দর্শন করে গেলেন ‘সিমরন’। কাজলকে দেখে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস সামলাতে হিমসিম খেতে হয় তাঁর দেহরক্ষীদের। দক্ষিণেশ্বরের গর্ভগৃহে পুজো দিলেন, ধূপ দিয়ে আরতি করলেন কিছুক্ষণ। মন্দির থেকে বেরিয়ে সেখানে অল্প সময়ের জন্য দাঁড়িয়ে রইলেন। তাঁর অনুভূতির কথা জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, “মন্দিরে এসে মনে হচ্ছে নিজের মায়ের কাছে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করলাম। আশীর্বাদ নিলাম। আমার আগামী ছবি ‘মা’ স্পিরিচুয়াল হরর। ছবিতে খুব দৃঢ় একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি সকলের ভাল লাগবে।”

গত বছরই শান্তিনিকেতন ও দক্ষিণেশ্বরে গিয়ে ভৌতিক ছবি ‘মা’-এর শুটিং শেষ করেছেন। সেই সময়ও আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। এদিন ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকেই বিমানবন্দরের দিকে রওনা দেন তনুজা কন্যা। কাজল ছাড়াও ‘মা’ ছবিতে দেখা যাবে খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। তাঁকে ভূতের চরিত্রে দেখা যাবে। আগামী সপ্তাহেই মুক্তি পাবে এই ছবির প্রথম ঝলক। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় সিনেমা মুক্তি পাবে ২৭ জুন।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...