Saturday, June 13, 2026

চায়ের দোকানে বসেই কোটিপতি! অনলাইন গেমে ৪ কোটি টাকা জিতলেন বাগদার আনন্দ

Date:

Share post:

ভাগ্যের চাকা ঠিক কখন ঘুরে যায়, কেউ জানে না! এমনই অভাবনীয় এক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার যুবক আনন্দ মণ্ডলের জীবনে। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আনন্দ হঠাৎই হয়ে উঠলেন কোটিপতি।

জানা গেছে, আনন্দ মণ্ডল তাঁর আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে পড়ায় মেজাজ হারান। গাড়ি সারানোর জন্য গ্যারাজে জমা দিয়ে মাজদিয়ার এক চায়ের দোকানে বসেছিলেন। সময় কাটানোর জন্য মোবাইলে খুলে ফেলেন আইপিএল ফ্যান্টাসি গেম ‘মাই ইলেভেন সার্কেল’। নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে বানান একটি টিম। কিছুক্ষণ পরেই আসে সেই রোমাঞ্চকর বার্তা— উইনার হিসেবে আনন্দ জিতেছেন চার কোটি টাকা! প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। পরে অ্যাকাউন্টে আসতে শুরু করে টাকা। পুরো চার কোটির অঙ্ক পৌঁছতেই আনন্দ নিজেই যোগাযোগ করেন ব্যাংকের সঙ্গে। ব্যাংক সমস্ত নথিপত্র চেয়ে নিয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আনন্দের পরিবার ও প্রতিবেশীরা আপ্লুত। ভাগ্য ও সময়ের অদ্ভুত মিল যেন জীবনের মোড়ই ঘুরিয়ে দিল আনন্দ মণ্ডলের। লোকমুখে যেটা বলা হয়— “দেনেওয়ালা যব ভি দেতা, দেতা ছাপ্পড় ফাড়কে”, সেটা যেন হুবহু মিলে গেল এই ঘটনার সঙ্গে!

আরও পড়ুন- ভারতীয় নৌসেনার পাঁচ যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...