Thursday, June 25, 2026

ভারতীয় নৌসেনার পাঁচ যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

Date:

Share post:

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে বড় সাফল্য পেল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসি)। ভারতীয় নৌসেনার জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্পে পাঁচটি পরবর্তী প্রজন্মের করভেট নির্মাণের বরাত পেতে চলেছে এই সংস্থা। সর্বনিম্ন দরদাতা হিসেবে জিআরএসি এই কাজের দায়িত্ব পাবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

নতুন এই করভেটগুলি সেকেন্ড-স্ট্রাইক সক্ষমতা, অ্যান্টি-মিসাইল ডিফেন্স, সারফেস অ্যাকশন, মারিটাইম স্ট্রাইক এবং সাবমেরিন-বিরোধী যুদ্ধ কৌশলে পারদর্শী হবে। পাশাপাশি, এই জলযানগুলি পরিবেশবান্ধব ডিজাইন ও শক্তি-দক্ষ প্রযুক্তিতে নির্মিত হবে।

বর্তমানে জিআরএসি চারটি নজরদারি জলযান, তিনটি গাইডেড মিসাইল ফ্রিগেট, আটটি সাবমেরিন-বিরোধী যুদ্ধজাহাজ এবং চারটি সমীক্ষক জলযান নির্মাণের কাজ করছে। ইতিমধ্যে এর মধ্যে দু’টি জাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।

জাহাজ নির্মাণ ও ব্যবস্থাপনায় দক্ষতার নিদর্শন হিসেবে এই সাফল্যকে দেখা হচ্ছে। এ পর্যন্ত ভারতীয় নৌসেনা ও বন্ধুপ্রতিম বিদেশি রাষ্ট্রগুলির কাছে ১১১টি যুদ্ধজাহাজ সরবরাহ করেছে জিআরএসি। এর মধ্যে রয়েছে খুকরি ও কোরা শ্রেণির ৬টি মিসাইল করভেট এবং কমোর্তা শ্রেণির ৪টি সাবমেরিন-বিরোধী করভেট। প্রতিরক্ষা ক্ষেত্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে এটি আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন – পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...