Tuesday, June 23, 2026

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

Date:

Share post:

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবারই সস্ত্রীক আগরতলা পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার সাতসকালে ত্রিপুরার শান্তি কালী আশ্রমে যুগলে (Dilip -Rinku) পুজো দেন। সেখানে থেকে  যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। স্ত্রীর বাকি জীবনটা যাতে শান্তিতে কাটে তার প্রার্থনা জানান দিলীপ।

আগে দিলীপ ঘোষের মন্তব্য চর্চায় থাকত। এখন চর্চায় তাঁর বিবাহ। হঠাৎ করেই বর্ষীয়ান বিজেপি নেতার বিয়ের খবর সামনে আসে। রিঙ্কু মজুমদারকে (Rinku Majumder) বিয়ের পরে ভালো-মন্দ নানা কথা শুনতে হয় তাঁকে। তবে, তার পরে আচমকা রিঙ্কুর প্রথমপক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায়। শুরু হয় কাটাছেঁড়া। নেট নাগরিকদের একাংশ নিশানা করেন রিঙ্কুকেও। যদিও প্রাথমিক ভাবে জানা যায়, মাদকের কারণে শারীরিক অসুস্থতাতেই মৃত্যু হয়েছে সৃঞ্জয় ওরফে প্রীতমের। এই ঘটনার পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ঘোষ দম্পতি।
আরও খবর: কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের

এসবের থেকে দূরে ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা গিয়েছেন দিলীপ। এদিন খুব ভোরে দিলীপ-রিঙ্কু (Dilip -Rinku) পুজো দেন শান্তি কালী আশ্রমে। সেখানে থেকে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে বিজেপির কর্মীরা তাঁদের স্বাগত জানান। ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের আশীর্বাদ নেন যুগলে। স্ত্রীকে উদ্দেশ করে দিলীপ জানান, “ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারেন।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...