Thursday, June 25, 2026

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

Date:

Share post:

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী। সেই মঞ্চ থেকেই বিরাট ঘোষণা মোহনবাগান সচিব দেবাশিস দত্তের। টুটু বোস ভোটে দাঁড়ালে, নির্বাচনে লড়বেন না দেবাশিস দত্ত(Debashis Dutta)। তবে সেটা একেবারেই শর্ত সাপেক্ষে। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচনের(Mohunbagan Election) দিন এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু দুই তরফই নিজেদের মতো প্রস্তুতিতে নেমে পড়েছে।

মোহনবাগানের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সাংবাদিক সম্মেলনে বসেছিলেন টুটু বোস(Tutu Bose)। সেখান থেকেই নির্বাচনের প্রচারে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। আর সেটা যে একেবারেই সৃঞ্জয় বোসের পাশে থেকে, তাও সাফ জানিয়ে দিয়েছিলেন টুটু। সেইসঙ্গে দেবাশিস দত্তের(Debashis Dutta) বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন টুটু বোস(Tutu Bose)। দেবাশিস দত্ত উত্তর দিলেন ঠিকই, কিন্তু সেখানেও টুটু বোসের প্রতি একবরাও কটাক্ষের সুর শোনা গেল না। বরং বারবারই তাঁর মুখে উঠে এল টুটু বোস, অঞ্জন মিত্রের হাত ধরে তাঁর উঠে আসা।

বৃহস্পতিবারই টুটু বোসকে নিয়ে বিরাট ঘোষণা করলেন দেবাশিস দত্ত। তিনি জানিয়েছেন, “এদিন আমি একটা বিরাট ঘোষণা এখান থেকেই করতে চাই। টুটু বোস যদি সচিব হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহন করেন এবং সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করেন সচিব হিসাবে। আগের বারের মতো মাঝপথে যদি ছেড়ে না দেন, তবে আমি নির্বাচনে লড়ব না”।

টুটু বোস তাঁর সম্বন্ধে অনেক অভিযোগ আনলেও, দেবাশিস দত্ত কিন্তু তা একেবারেই গায়ে মাখতে নারাজ। বরং তিনি সচিব হলে, আবারও সেই টুটু বোসকেই সভাপতি করার জন্য প্রস্তাব দেবেন।

মোহনবাগানের দুই শিবিরই জোরকদমে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। বিরোধিরা কয়েকদিন আগেই ইস্তাহার প্রকাশ করেছে। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায় সহ মানস ভট্টাচার্য ছিলেন মোহনবাগানের ইস্তেহার প্রকাশে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...