Saturday, April 4, 2026

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

Date:

Share post:

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে(Prasun Banerjee) দেবাশিস দত্তের(Debashis Dutta) নির্বাচনী প্রচারে দেখার পর শুরু হয়েছে এমনই কানাভুষো। অবেকেই তাঁকে দল বদলু বলতে শুরু করেছে। হবে নাই বা কেন, কয়েকদিন আগেই তো তাঁকে বিরোধী গোষ্ঠির প্রচারের মঞ্চে দেখা গিয়েছিল। এবার আবার দেবাশিস দত্তের নির্বাচনী প্রচারে।

ময়দান এখন মোহনবাগানের নির্বাচন(Mohunbagan Election) নিয়ে সরগরম। সেখানেই যেন প্রাক্তন ফুটবল মহলও খানিকটা দ্বিধাবিভক্ত। কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে(Prasun Banerjee) দেখে ইতিমধ্যেই নানান কথাবার্তা শুরু হয়েছে। বিশেষ করে দেবাশিস দত্তের শিবিরে তাঁকে দেখার পর থেকেই দলবদলু কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এমন প্রশ্ন প্রসূনের কাছে গেলে খানিকটা এরিয়েই গিয়েছেন তিনি।

দেবাশিসের শিবিরে প্রসূনের আসার জন্য কিন্তু অন্য কথাই শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী নির্বাচনে জিত নাকি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জামাইকে পদ দেওয়া হতে পারে। আর সেই কারণেই নাকি এবার দেবাশিস দত্তের শিবিরে যোগ দিয়েছেন। আর তাতেই প্রসূনকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ।

যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে খানিকটা অন্যরকম কথাই। তাঁর মতে যারা কাজ করছেন তাদের দিকেই নাকি থাকতে এসেছেন তিনি। তাঁর তিনি মোহনবাগানে এসেছেন। দেবাশিসকে যাতে ধাক্কা না দেওয়া হয় তারও বার্তা দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...