Wednesday, June 24, 2026

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের

Date:

Share post:

সীমান্তে জঙ্গিদের মদত দিয়ে সন্ত্রাসবাদ কায়েম করেই চলেছে পাকিস্তান। বছরের পর বছর যার জেরে নিরীহ সাধারণ মানুষ বলি হয়ে চলেছেন জম্মু-কাশ্মীরে। সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে ভয়ঙ্কর জঙ্গি হামলা। প্রাণ গিয়েছে নিরীহ পর্যটকদের। অপারেশন সিঁদুরে পাল্টা জবাব দিয়েছে ভারত। এরপর কাশ্মীরের জনজীবনের হাল হকিকত খতিয়ে দেখতে এবং শান্তির দাবি নিয়ে কাশ্মীর পরিদর্শনে গিয়েছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবারই তাঁরা পৌঁছে যায় শ্রীনগরে। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সঙ্গে বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধিরা। তারপর পুঞ্চ ও তাংধারে পাক গোলাবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা (TMC)।

আরও পড়ুন-জঙ্গি নিকেশে অপারেশন ত্রাশি, জম্মু-কাশ্মীরে ফের গুলির লড়াই

পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের গুলি ও গোলাবর্ষণের ফলে পুঞ্চ ও তাংধারে ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন‌ আহত হয়েছেন ৪৩ জন। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করার পর এলাকা পরিদর্শনে যান। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আন্তরিক সমবেদনা জানান। প্রতিনিধি দলে (TMC) থাকা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর ও মন্ত্রী মানস ভুঁইয়ারা বলেন, পুঞ্চে পাকিস্তানের বর্বোরোচিত আক্রমণের ফলে যেভাবে সকল সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার জন্য আমরা হৃদয়ের অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি।আমাদের পাঁচ জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ৯০ মিনিট বৈঠক করেছেন। এখন পুঞ্চে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছি।আমরা সর্বদা মানবতার পক্ষে, মানুষের পাশে।

_

_

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...