Tuesday, June 9, 2026

আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

Date:

Share post:

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের খবর। সব ঠিক থাকলে শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরবেন। যদিও তাঁর স্ত্রী রজনী সাউ ‘বিশ্ববাংলা সংবাদ’-কে জানিয়েছেন, ঠিক কখন পূর্ণম ফিরছেন, সে বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। সেই কারণে খুশির হলেও, কিছুটা দোলাচলে পরিবার।

এপ্রিল ২৩ কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে ২২ দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান (Pakistan)। ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। ফোনে, ভিডিও কলে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। কিন্তু তখনই বাড়ি ফিরতে পারেননি। স্বাস্থ্যপরীক্ষা, ও তাঁকে জিজ্ঞাসাবাদ করে মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছেন তা খতিয়ে দেখা হয়। সেই পর্ব মিটতেই দেশে ফেরার ৯ দিনের মাথায় মে ২৩ বাড়ি ফিরছেন হুগলি রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউ (Purnam Kuman Shaw)। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরছেন-এই খবর শুনেই খুশির হাওয়া পরিবার-সহ গোটা এলাকায়। বাবার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় ছেলে।

পূর্ণমের বাড়িতে আসার খবর চাউর হওয়ার পরই রিষড়ায় তাঁর বাড়ি এলাকায় যেন উৎসবের আবহাওয়া! খুশির জোয়ার পরিবার। স্ত্রী রজনী জানাচ্ছেন, এখন স্বামীর বাড়ি ফিরে আসার রয়েছেন তিনি। তবে, পূর্ণমের ফেরার বিষয়ে সেনাবাহিনী বা বিএসএফ-এর তরফ থেকে তাঁদের কিছু জানানো হয়নি বলে দাবি রজনীর। তাঁর কথায়, সংবাদ মাধ্যম থেকেই এই খবর জেনেছেন তাঁরা। আর পূর্ণমের কাছে ফোন না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাবা-মা বলছেন, ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক। তবে তাঁরা আগেই জানিয়ে রেখেছেন ছেলেকে ফের দেশরক্ষার কাজে পাঠাবেন। এখন ঘড়ির কাটা পাঁচটা ছোঁয়ার অপেক্ষায় পরিবার।

Related articles

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...