Tuesday, April 7, 2026

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

Date:

Share post:

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald Trump Government)। ভারতীয়দের পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ‘নো এন্ট্রি’ হয়ে গেল। আপাতত যেসব পড়ুয়া হার্ভার্ডে পড়াশোনা করছেন তাঁদের অন্যত্র চলে যেতে হবে। কিন্তু কেন এ সিদ্ধান্ত? ট্রাম্প সরকারের সাফাই, দেশের নিরাপত্তা নিয়ে তদন্তকারীদের সিদ্ধান্তেই কোপ বসানো হয়েছে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে!

হোমল্যান্ড সিকিউরিটির (Homeland security) তরফে জানানো হয়েছে চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে হাত মেলানো, হিংসা সমর্থন করা, ইহুদিদের বিরুদ্ধে ভেদাভেদ করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এই কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে।

প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই তালিকায় ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দেয় ডোনাল্ড ট্রাম্পের সরকার। তুলে নেওয়া হয় করছাড়ের মর্যাদাও। বহু গবেষক, বিজ্ঞানীদের কাজ আটকে দেওয়া হয়। আর এবার সরাসরি ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের নো এন্ট্রি করে দেওয়া হলো। মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হার্ভার্ডের এই অবস্থা থেকে যেন দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সাবধান হতে পারে। এর আগে যখন ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দশ দফা নির্দেশনামা পাঠানো হয়, তখন হার্ভার্ড নিজেদের অবস্থান থেকে নড়েনি। কিন্তু এবার কী হবে? এই মুহূর্তে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। হোমল্যান্ড সিকিয়োরিটির তরফে জানানো হয়েছে, বিদেশিদের ভর্তি করার অধিকার থেকে শুরু করে এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন (Exchange Visitor Program Certification) পেতে হলে হার্ভার্ডকে ৭২ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে হবে প্রশাসনের হাতে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে বিশ্বের ১৪০ টি দেশ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তাই সরকারের এই পদক্ষেপ বেআইনি। হার্ভার্ডে বর্তমানে ৭৮৮ জন ভারতীয় পড়ুয়া (Indian Students) পড়াশুনা করছেন। তাঁদের নিয়ে মার্কিন মুলকের সঙ্গে নয়া দিল্লির কোনও আলোচনা হয় কিনা এখন সেটাই দেখার।

 

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...