Sunday, June 14, 2026

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

Date:

Share post:

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali Movie) বিক্রি করে দেওয়া হল মুম্বইয়ের একটি জাতীয় স্তরের ওটিটি (OTT ) প্ল্যাটফর্মকে! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। সিনেমার গল্প চুরি নয়, একটা গোটা সিনেমা চুরি করা হয়েছে। জানা গেছে গানের স্বত্ব কেনার নামে কলকাতার একটি সঙ্গীত সংস্থার কর্ণধার ২০১৩ সালের একটি বাংলা সিনেমাকে বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন ওই ওটিটি প্ল্যাটফর্মকে। এই কেনাবেচার খবর কিছুই জানতে পারেননি ছবির পরিচালক-প্রযোজক দম্পতি অর্চন ও অনামিকা আদিত্য (Anamika Aditya)। শেষপর্যন্ত জালিয়াতি ধরতে পেরে বুধবার লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, কলকাতার ওই সঙ্গীত সংস্থা ও মুম্বইয়ের ওই ওটিটি প্ল্যাটফর্মের তিন কর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চার অভিযুক্তকে নোটিস পাঠিয়ে লালবাজারে (Lalbazar) তলব করা হবে।

কলকাতার হরিদেবপুরের বাসিন্দা অনামিকা আদিত্য ২০১৩ সালে স্বামী অর্জনের কবিতা নিয়ে একটি বাংলা সিনেমা বানান। পরিচালনা করেন অর্চনই। ২০১৩ সালেই সিনেমাটি দিল্লির ফিল্ম উৎসবে (Delhi Film festival) দেখানো হয়। শুভানুধ্যায়ীদের কথায় ছবির গানগুলির স্বত্ব বিক্রির জন্য ২০১৪ সালে দুজনে যোগাযোগ করেন কসবার একটি সঙ্গীত সংস্থার সঙ্গে। কিন্তু কোনও টাকা না দিয়েই স্বত্ব কিনে নেয় ওই সংস্থা। কিন্তু তারপর সংস্থার কর্ণধারের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সম্প্রতি তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের সেই ছবি দেখতে পেয়েই জালিয়াতি ধরে ফেলেন। অভিযোগ, তাঁরা দু’কোটি টাকার সাইবার জালিয়াতির ফাঁদে পড়েছেন। পুলিশ সূত্রে খবর, ওটিটি প্ল্যাটফর্মটি সিনেমায় নায়ক, নায়িকা, পরিচালকের ভুয়ো নাম ব্যবহার করেছে। এমনকি বাংলার গায়িকার জায়গাতেও নাকি বসানো হয়েছে মুম্বইয়ের এক গায়িকার নাম। খবর প্রকাশ্যে আসতে তাজ্জব কলাকুশলীরা।

 

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...