Tuesday, June 9, 2026

অসবসরের সিদ্ধান্ত বিরাটদের নিজস্ব, সাফ বার্তা গম্ভীরের

Date:

Share post:

বিরাট কোহলি(Virat Kohli) এবং রোহিত শর্মা(Rohit Sharma) পরপর টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। বিশেষ করে এই বিষয়ে সবচেয়ে বেশি যাঁর নাম শোনা যাচ্ছিল তিনি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। অনেকেই বলতে শুরু করেছিলেন যে দুই তারকার হঠাৎ এমন অবসরের পিছনে নাকি গম্ভীরেরই হাত রয়েছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির হঠাৎ অবসরের পিছনে তাঁর তো নয়ই, এমনকি নির্বাচকদেরও যে কোনও ভূমিকা নেই তা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। এই সিদ্ধান্ত যে দুই তারকারই একান্ত নিজস্ব তা বলতে কোনও দ্বিধা নেই গৌতম গম্ভীরের। এর পিছনে অবেকেই তাঁর কাঁধে দায় দিলেও, গৌতম গম্ভীর যে কোনও কিছুতেই নেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর থেকেই গম্ভীরের সমালোচনায় মুখর হয়েছিলেন নেটিজেনরা।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাতকারে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার মনে হয় যখন তুমি খেলা শুরু করছ এবং খেলা ছাড়ার কথা ভাবছ, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক সহ অন্য কারোর সেখানে তাঁকে বলার অধিকার নেই যে কখন তিনি অবসর নেবেন। এটা একেবারেই তাঁর সিদ্ধান্ত। তবে হ্যাঁ আমরা দুজন অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলতে নামব। তবে আমি আবার বিশ্বাস করি যে এটা অন্য কোনও ক্রিকেটারের কাছে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ”।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। এই সফর দিয়েই আবার শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। সেখানেই এবার বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা নেই। চ্যালেঞ্জটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কোচ গম্ভীর সেটাই কেমনভাবে সামাল দেন সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...