Thursday, June 11, 2026

ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানালেন জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগেই জসপ্রীত বুমরাকে(Jasprit Bumrah) নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে সবকটি ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের এই তারকা পেসার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) নাকি দল নির্বাচন বৈঠকে তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি ম্যাচ খেলতে না পারার কথা জানিয়ে দিয়েছেন। আর তাতেই যে এই সিরিজে অধিনায়ক হওয়ার দৌড়ে জসপ্রীত বুমরাহ নেই তাও বেশ স্পষ্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের নতুন টেস্ট অধিনায়কের(Test Captaincy) নাম ঘোষণা হয়ে যাবে। এতদিন সেখানে জসপ্রীত বুমরাহ এবং শুভমন গিলের নামই ঘোরাফেরা করতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত শোনা যাচ্ছে শুভমন গিলই খানিকটা এগিয়ে গিয়েছে। কারণ জসপ্রীত বুমরাহ ইতিমধ্যেই বিসিসিআইকে তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন।

পাঁচ ম্যাচের সিরিজে নাকি মাত্র তিনটি টেস্টই খেলবেন জসপ্রীত বুমরাহ। তাঁর শরীর নাকি এখনও একটানা পাঁচ টেস্ট খেলার মতো জায়গায় নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দল সেই ম্যাচে সাফল্যও পেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেই চোট পেয়েছিলেন বুমরাহ।

আর সেই চোটের কারণেই দীর্ঘদিনের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এই আইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরেছেন বুমরাহ। এরমাঝেই বিরাট ও রোহিতের অবসর। সেই সময় থেকেই ভারতীয় দলের অধিনায়ক নিয়ে একটা চর্চা শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরার নামই শোনা যাচ্ছিল। কিন্তু বোর্ড সূত্রে খবর ছিল তিনি নাকি সম্পূর্ণ সিরিজ খেলবেন না। শেষমেশ সেটাই হচ্ছে। তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি ম্যাচ না খেলার কথা।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...