Tuesday, March 10, 2026

একজন মানুষের মৃত্যু হল ৩০ বার! মধ্যপ্রদেশে ১১ কোটির ‘ক্ষতিপূর্ণ’ কেলেঙ্কারি

Date:

Share post:

এক জীবনে মৃত্যু কতবার আসে? মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) দৌলতে এক ব্যক্তি ৩০ বার মারা গেলেন। সেরকমই একজন মহিলার মৃত্যু হল ২৯ বার, আর তার ক্ষতিপূরণ (compensation) বাবদ কয়েক কোটি টাকা চলে গেল সরকারি কেরানির পকেটে। মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের বড়সড় দুর্নীতির (scam) পর্দা ফাঁস করল কংগ্রেস।

মধ্যপ্রদেশের সিওনি (Seoni) জেলায় রমেশ নামে এক ব্যক্তিকে ৩০ বার মৃত দেখানো হলো। দ্বারকা বাই নামে এক মহিলাকে ২৯ বার এবং রাম কুমার নামে আরেক ব্যক্তিকে ২৮ বার মৃত দেখানো হয়েছে। সবটাই সাপে কেটে মৃত্যু। অর্থাৎ রাজ্যের তরফে ক্ষতিপূরণও সর্বোচ্চ। চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেলেন তাঁরা প্রত্যেকবার ‘মৃত্যু’র পর। এরকম ২৮০ জনকে তুলে নেওয়া হয়েছে ক্ষতিপূরণের (compensation) ১১.২৬ কোটি টাকা।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan), যিনি বর্তমানে কেন্দ্রের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, তাঁর আমলে এই বড়সড় দুর্নীতির তথ্য এবার সামনে এলো। শিওনি জেলার তৃতীয় শ্রেণীর সহকারি কর্মী শচিন দহায়ক এই দুর্নীতির মাস্টারমাইন্ড, বলে প্রাথমিকভাবে দাবী করা হয়েছে। তার আত্মীয়-স্বজনের ৪৭ টি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ক্ষতিপূরণের সব টাকা। দ্বারকা বাই নামে এক মহিলার সাপে কেটে মৃত্যু দেখানো হয়েছে ২৯ বার। প্রতিবার ৪ লাখ টাকা করে তার নামে সরকারি কোষাগার থেকে বেরিয়েছে। ১ কোটি ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ‘পেয়েছেন’ তিনি।

শিওনির (Seoni) অভিযুক্ত কেরানির কারচুপিতে ২৮০ জনকে সাপের কামড়ে মৃত দেখানো হয়েছে। এবং সেই মতো আদায় হয়েছে ক্ষতিপূরণের (compensation) টাকা। পুলিশি তদন্তে কেরানির শচিন দহায়ককে গ্রেফতার করা হয়। যদিও এরপরে কংগ্রেস প্রশ্ন তুলেছে, এত কোটি টাকার দুর্নীতি কিভাবে শুধুমাত্র একজন কেরানি করে থাকতে পারেন। এর পিছনে আরও বড়সড় চক্র রয়েছে বলে দাবি কংগ্রেসের।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...