Thursday, June 25, 2026

ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি,ডি কর্মীরা: জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রম দফতর (Department of Labour)। বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা এপ্রিল, ২০২৫ থেকে গ্রুপ সি শিক্ষাকর্মীদের (Group-C staffs) মাসে ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের (Group-D staffs) মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। যে শিক্ষাকর্মী যে জেলায় কর্মরত ছিলেন, সেখানকার ডিআই (DI) অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

সেই আবেদনপত্র যাবে শিক্ষা দফতরে। সেখান থেকে আবেদনপত্রটি পাঠানো হবে শ্রম দফতরে (Department of Labour)। এই আবেদনপত্রগুলি খতিয়ে দেখার জন্য স্ক্রিনিং কমিটি তৈরি করেছে শ্রম দফতর। এই কমিটির চেয়ারম্যান হলেন শ্রম কমিশনার। এছাড়াও থাকবেন শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব স্তরের আধিকারিক এবং অতিরিক্ত শ্রম কমিশনার।

আবেদনপত্র খতিয়ে দেখে এই কমিটি ভাতা (allowance) দেওয়ার কাজ শুরু করবে। ‌প্রসঙ্গত, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের এই মুহুর্তে যাতে সংসার চালাতে অসুবিধে না হয় তার জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এর জন্য রাজ্য সরকারের তরফে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম ২০২৫’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। যতদিন না তাঁদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন তাঁরা এই প্রকল্পের আওতায় ভাতা পাবে।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...