Saturday, March 14, 2026

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা! বিপাকে ভারতের প্রতিনিধি দল

Date:

Share post:

নিজের দেশের উপর জঙ্গি কার্যকলাপ থামাতে গিয়ে অন্য দেশের নিরন্তর অশান্তির মুখে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায় পৌঁছতে ইউক্রেনের (Ukraine) ড্রোন হামলা পার করতে হল ডিএমকে (DMK) সাংসদ কানিমোঝির নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে। যদিও পরে নির্বিঘ্নে অবতরণ করে শুক্রবার রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে নির্ধারিত বৈঠকেও যোগ দেন ভারতের ছয় সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কো (Moscow) পৌঁছন ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দল (Indian delegation)। ডিএমকে সাংসদ ছাড়াও এই দলে রয়েছেন সাংসদ রাজীব রাই, সাংসদ ব্রিজেস চওটা, সাংসদ প্রেমচাঁদ গুপ্তা, সাংসদ অশোক মিত্তাল ও প্রাক্তন রাষ্ট্রদূত মনজিব পুরি। মস্কো পৌঁছতে তাঁদের যথেষ্ট বেগ পেতে হয় ইউক্রেনের ড্রোন (drone) হামলার জেরে।

সম্প্রতি গত তিন দিন ধরে রাশিয়ার রাজধানীকে (Moscow) হামলার লক্ষ্য বানিয়েছে ইউক্রেন। তিন বছরের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন ড্রোন (drone) হামলা নির্ভর হয়েছে। রাজধানীর আকাশে ক্রমাগত ইউক্রেনের ড্রোন ধ্বংস করতে ব্যস্ত মস্কোর এয়ার ডিফেন্স সিস্টেম। তার জেরে বৃহস্পতিবার অবতরণের আগে ভারতীয় প্রতিনিধি দলের (Indian Delegation) বিমানকে মাঝ আকাশে কয়েক ঘন্টা চক্কর কাটতে হয়। যদিও পরে নিরাপদে তাঁরা অবতরণ করেন। এবং শুক্রবার যোগ দেন রাশিয়ার স্টেট ডুমা কমিটি (State Duma Committee), অর্থাৎ সংসদের নিম্নকক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...