Wednesday, June 24, 2026

রেল-মেট্রো নিয়ে মিথ্যাচার বিজেপির! সব উদ্যোগই ছিল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

রেল এবং মেট্রো রেল নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বিজেপি। রেল স্টেশনগুলির এলাকাভিত্তিক সৌন্দর্যায়ন নিয়ে বিজেপির মিথ্যাচারের ক্যানেস্তারা পেটানো দেখে বাংলার মানুষ তো বটেই, দেশের বহু মানুষও হাসছেন।

সম্প্রতি রেল স্টেশনগুলির এলাকাভিত্তিক সৌন্দর্যায়ন নিয়ে হইচই বাধানোর চেষ্টা করছে বিজেপি। বিষয়টা এইরকম, যেন বিজেপি আমলেই এসব শুরু হয়েছে। বিজেপি ডাহা মিথ্যাচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। বাস্তব হচ্ছে এটাই যে, বিজেপি এখন যা যা করার কথা বলছে তা অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে গিয়েছেন। বহু কিছুর বাস্তবায়ন তিনি নিজের হাতে করে গিয়েছেন। ২০০৯ কিংবা ২০১০-১১-র রেল বাজেট অথবা তাঁর ভিশন ২০-২০-র দিকে তাকালেই সেটি স্পষ্ট হয়ে যাবে। দেশের স্টেশনগুলিকে সেই এলাকার ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি কিংবা স্থানীয় বিখ্যাত কিছুর আদলে তৈরি করার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার অন্যতম উদাহরণ হল দক্ষিণেশ্বর রেলের টিকিট কাউন্টার যা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি।

পাশাপাশি মেট্রো স্টেশনগুলি মনীষীদের নামে চিহ্নিত করা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছিল। আজ মেট্রো রেলের সম্প্রসারণও প্রাক্তন রেলমন্ত্রীর পরিকল্পনার উপর ভিত্তি করে। দিঘার ট্রেন কার চালু করা? উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহ্য তৈরি করে দিয়ে যান, সেই ঐতিহ্য এখন বহন করে চলেছে রেলমন্ত্রক। প্রশ্ন হচ্ছে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, সেগুলির বাস্তবায়নে এত দেরি হল কেন? তিনি শুরু করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগ একান্তই বিজেপির বলে কেন ডাহা মিথ্যাচার করা হচ্ছে? আসল ঘটনা বাংলার মানুষ জানেন, দেশের মানুষও বোঝেন। তাঁরা এই মিথাচারের জবাব যথাসময়ে দেবেন।

আরও পড়ুন – নয়া কম্পিউটার ল্যাব উদ্বোধন মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...