Thursday, June 18, 2026

নয়া কম্পিউটার ল্যাব উদ্বোধন মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে

Date:

Share post:

শতবর্ষপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট আজ এক ঐতিহাসিক পদক্ষেপে পা রাখল। বাগবাজারে অবস্থিত এই বিদ্যালয়ে উদ্বোধন করা হল একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, যা ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করবে ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।

এই ল্যাবটির বাস্তবায়ন সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, নারী ও শিশু উন্নয়ন দফতরের মাননীয় মন্ত্রী ডঃ শশী পাঁজার উদ্যোগে। মার্লিন গ্রুপ ও সাউথ সিটি প্রজেক্টস তাঁদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগে সহায়তা করেছে।

ল্যাবটির উদ্বোধন করেন ডঃ শশী পাঁজা নিজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান ও সাউথ সিটি প্রজেক্টস-এর ডিরেক্টর শ্রী সুশীল মোহতা, এসএসএম কলকাতার চেয়ারম্যান শ্রী কার্তিক মান্না, বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শ্রীমতী কুমকুম দত্ত মুখার্জি এবং কাউন্সিলর পূজা পাঁজা সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা।

ল্যাবটিতে আপাতত পাঁচটি কম্পিউটার বসানো হয়েছে এবং আগামী দিনে এর সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। বক্তব্য রাখতে গিয়ে ডঃ পাঁজা বলেন, “এই বিদ্যালয়ের ছাদ সংস্কারের কাজও দ্রুত শুরু হবে। আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও থাকব।”

শ্রী সুশীল মোহতা বলেন, “এক শতাব্দীর পুরোনো এই বিদ্যালয়ের উন্নয়নে অংশ নিতে পেরে আমরা গর্বিত। শিক্ষার ডিজিটালীকরণে আমাদের এই পদক্ষেপ সমাজের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।” স্থানীয়দের মতে, এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখাবে।

আরও পড়ুন – দেশ জুড়ে বাতিল ১৩৭ ওষুধ: দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...