Sunday, June 28, 2026

হঠাৎ করেই চলে গেলেন বলিউড অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড

Date:

Share post:

শনির সকালে বিটাউনের মন খারাপ। সকলকে অবাক করে দিয়ে হঠাৎ করে তারার দেশে চলে গেলেন বলিউড তারকা মুকুল দেব (Mukul Dev)। ‘সন অফ সর্দার’ খ্যাত অভিনেতা অসুস্থতার কারণে বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন। শুক্রবার গভীর রাতে দিল্লিতে তার মৃত্যু হয়। সমাজমাধ্যমে প্রথমেই দুঃসংবাদ জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। মাত্র ৫৪ বছর বয়সে মুকুলের (Mukul Dev) অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড (Bollywood)।

সিনেমা এবং টেলিভিশনের অতি পরিচিত মুখ মুকুল দেব (Mukul Dev)। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়ে ছিলেন। বলিউড ভাইজানের সঙ্গে ‘জয় হো’ ছবিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায় বাবা-মায়ের মৃত্যুর পর সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ‘আর রাজকুমার’ খ্যাত অভিনেতা। গত কয়েক দিনের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। বলিউড ছাড়াও গুজরাটি, মারাঠি, ইংরেজি এবং পাঞ্জাবি ভাষায় বেশ কিছু ছবি ও টেলিভিশন শো করেছেন। বাংলা ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা। জিতের (Jeet) সঙ্গে, ‘আওয়ারা’, ‘বচ্চন’ ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা গেছিল তাঁকে। মুকুলের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...