Tuesday, June 23, 2026

কীভাবে পুলিশ কনস্টেবলের পোশাক চুরি? জেরা ধৃত সিভিক ভলান্টিয়ারকে

Date:

Share post:

কীভাবে পুলিশ কনস্টেবলের পোশাক চুরি? ধৃত সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবলের পোশাক চুরি করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করতেন নীরজ- এই অভিযোগে প্রথমে তাঁকে আটক করে কসবা থানা পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃত নীরজ সিং কলকাতার প্রগতি ময়দান থানায় সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) হিসেবে কর্মরত। বৃহস্পতিবার রাতে কসবা থানা এলাকার এক বাসিন্দারা কলকাতা পুলিশে ফোন 100 নম্বর ডায়াল করে অভিযোগ করেন, এক সিভিক ভলান্টিয়ার পুলিশের উর্দি পড়ে, নিজেকে অফিসার পরিচয় দিয়ে বাসিন্দাদের থেকে তোলা তুলছে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানা পুলিশ। আটক করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।

কিন্তু কীভাবে কনস্টেবলের উর্দি পেলেন নীরজ? সূত্রের খবর, থানার বারাক থেকে এক কনস্টেবলের উর্দি নিজের ব্যাগে ঢুকিয়ে ছিলেন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। তদন্তে পুলিশ জানতে চাইছে কীভাবে বারাক থেকে পুলিশ কর্মীর উর্দি চুরি করলেন? পোশাক চুরির বিষয়টি রেকর্ডে এসেছে কি না? সেটা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...