Thursday, April 9, 2026

রোহিত-বিরাটহীন ভারতীয় টেস্ট দল ঘোষণা, ইংল্যান্ড সফরে স্কোয়াডে কারা

Date:

Share post:

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একই পথে হেটেছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরে নতুন টেস্ট অধিনায়ক বেছে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI announces new captain for Indian team)। প্রত্যাশিতভাবেই সাদা জার্সির টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল ( Shubman Gill)। শনিবার ১৮ জনের দলও ঘোষণা করেছে বিসিসিআই। তালিকায় জায়গা পেলেন কারা?

আইপিএল শেষ হতে না হতেই ব্রিটিশ ভূমিতে লাল বলের ক্রিকেট শুরু হবে। টি-টোয়েন্টির বর্তমান টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করা রাহুল, সুদর্শনরা যে সুযোগ পাবেন তা আগে থেকেই জানা ছিল। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও বটে। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। তিন নম্বরে খেলবেন অধিনায়ক শুভমন। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারেরা। ইংল্যান্ডের মাটিতে দ্রুতগতির পিচে পেস আক্রমণ সামলাতে বুমরা, সিরাজ, অর্শদীপদের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপকে রাখা হয়েছে। বল টার্ন করাতে রয়েছেন কুলদীপ।

এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলে কারা সুযোগ পেলেন-

শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।

বিদেশের মাটিতে প্রথমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট আগামী ২০ জুন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। জুলাই মাসের শেষ দিন থেকে পঞ্চম টেস্ট খেলা হবে লন্ডনের ওভালে।

 

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...