Saturday, April 4, 2026

শিয়রে দুর্যোগ, সময়ের আগেই বর্ষা কেরালায়! আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

Date:

Share post:

জ্যৈষ্ঠ মাসেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। শনিবার সারা রাজ্যেই বৃষ্টি হতে পারে। এবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে ঘণ্টা দু তিনেকের মধ্যেই। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার প্রভাবে উত্তর -দক্ষিণ ৩৪ পরগনা, পূর্ব – পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে আগামী ২৮ ও ২৯- মে ( বুধ ও বৃহস্পতিবার)ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

একদিকে যেমন বাংলার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণ ভারতে সময়ের আগেই বৃষ্টি দুর্যোগের আশঙ্কা। কেরালায় বর্ষার প্রবেশ, অফিশিয়ালি জানিয়ে দিল মৌসম ভবন। মাপুশা, গোয়ায় একদিনে ২০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২০০৯ সালের পর এত তাড়াতাড়ি কেরালায় এল বর্ষা। আরব সাগর এবং বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরেই আটদিন এগিয়ে এলো বর্ষা। পুনে, মহারাষ্ট্রে একদিনে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আইএমডি (IMD )বলছে এখন থেকে আগামী দু-তিন মাস পুরোদমে বর্ষার মরসুম থাকবে দেশের দক্ষিণ প্রান্তে। এ রাজ্যে সময়ের আগে বর্ষা আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আগামী সপ্তাহে বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...