Sunday, June 7, 2026

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপন: নস্টালজিক পরিচালক ইমতিয়াজ

Date:

Share post:

কলকাতায় এসে নস্টালজিক পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর মুখ থেকে প্রকাশিত হয়, কলকাতায় এলে মনে হয় ঘরে ফিরে এসেছি। কলকাতা আমার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের সঙ্গে জড়িত একটি শহর যেখানে এলে আমি আবেগপ্রবণ হই এবং সৃজনশীলতাকে খুঁজে পাই।

প্রসঙ্গত, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপনে এসেছিল ইমতিয়াজ আলি। ভারতের চলচ্চিত্রে অসীম অবদান রাখা ইমতিয়াজ স্পষ্ট করে দেন, চলচ্চিত্র নির্মাণ কোনও একক প্রচেষ্টা নয়, একটি সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। তিনি বলেন, এটি গভীরভাবে সম্মিলিত প্রয়াস যা অন্তর্দৃষ্টি, শোনা এবং ভাগ করে নেওয়া দর্শনের মাধ্যমে তৈরি হয়।

চলচ্চিত্রে সংগীতের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এখানে সংগীতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা শুধুমাত্র অলংকার হিসাবে ব্যবহার হয় না। এর মধ্যে আবেগের সংমিশ্রণ রয়েছে যা কোনও ভাষায় আবদ্ধ থাকে না। অনেক সময় তা গল্পকেও ছাপিয়ে যায়।

প্রথম জীবনের সৃজনশীল চিন্তাভাবনা মনে করতে গিয়ে ইমতিয়াজ বলেন, একজন পরিচালক হিসাবে আজও আমি ছোটবেলায় সহপাঠীদের নিয়ে মঞ্চের অভিনয়ের অভিজ্ঞতাকে মনে করি। সেই অভিজ্ঞতাই কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে অর্থবহ নতুন কিছু তৈরির ক্ষেত্রকে পরিচালনা করেছিল।

২০৪৭ সালের ভারতবর্ষ স্বাধীনতার শতবর্ষ উদযাপন করতে চলেছে। আর তার আগে ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে প্রথিতযশা পরিচালকের বক্তব্য, আমি বিশ্বাস করি চলচ্চিত্র বিপুল ক্ষমতাধর। শুধুমাত্র বিনোদনেই নয়, একটি জাতির পরিচিতি এবং বিশ্বে তার পরিচয় তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শক্তি হিসাবে কাজ করে চলচ্চিত্র।

আরও পড়ুন – সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবে ভারত: বার্তা দিতে সিওলে অভিষেকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...