Sunday, June 7, 2026

ফরাসি ওপেনে নামার আগেই নতুন মাইলফলক নোভাক জোকোভিচের! 

Date:

Share post:

লাল সুরকির কোর্টে নামার আগে টেনিস ক্যারিয়ারের শততম ট্রফি জিতে নজির গড়ে ফেললেন নোভাক জোকোভিচ (Tennis star Novak Djokovic)। শনিবার জেনিভা ওপেনের ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুর্কাজকে হারিয়েছেন বিশ্বখ্যাত টেনিস তারকা। প্রথম সেটে যথেষ্ট ব্যাকফুটে ছিলেন তিনি। তবে হেরেও ফিরে আসেন। তিন সেটের লড়াই ৫-৭, ৭-৬, ৭-৬-এ জেতেন জোকোভিচ। তৈরি হয় নয়া রেকর্ড।২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেঞ্চুরিতে নিজের নাম স্মরণীয় করে রাখলেন। ছুঁয়ে ফেললেন রজার ফেডেরারের নজির (Djokovic equals record of Roger Federer with 100th ATP title)।

রবিবার থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। শনিবার ট্রফি জিতে আত্মবিশ্বাসী নোভাক। গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে দীর্ঘদিন ট্রফি না পাওয়ার খরা এবার কাটলো। টেনিস জগতের বাকি তারকারা বলছেন, নিজের চতুর্থ ফরাসি ওপেন জেতার লক্ষ্যে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছে জোকোভিচকে। ওপেন এরাতে এর আগে মাত্র দুজন একশোর বেশি ট্রফি জিতে ছিলেন। জিমি কোনর্স ১০৯ টি এবং ফেডারারের ঝুলিতে ১০৩ টি ট্রফি রয়েছে। এবার তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে শততম ট্রফি জয়ের ক্লাবে নাম লেখালেন নোভাক।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...