Wednesday, June 24, 2026

বাংলাদেশ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়তে চান সুনীল

Date:

Share post:

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। একটানা তিনবার এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) যোগ্যত্যা অর্জনের হাতছানি ভারতের সামনে। সেই লক্ষ্যে আগামী ১০ জুন নামতে ভারতীয় ফুটবল দল। তার আগে অত্যন্ত সতর্ত ভারতীয় দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। বাংলাদেশ ম্যাচের আগেই ভারতীয় দলে অবসর ভেঙে ফিরেছিলেন সুনীল। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে চান তিনি।

বাংলাদেশ ম্যাচে যে ভারতীয় দল নানান ভুল ত্রুটি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা নিজেও মেনে নিচ্ছেন সুনীল ছেত্রী(Sunil Chetri)। তাদের দোষেই যে ম্যাচের পয়েন্ট হাতছাড়া হয়েছিল তাও সুনীলের কথাতে স্পষ্ট। এবার সামনে রয়েছে হংকং। সেই একই ভুল যাতে না হয় সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর ভারতীয় দলের সেরা তারকার।

সুনীল ছেত্রী জানিয়েছেন, “বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্টের পর একটাই ভাবনা এসেছিল। আমরা নিজেদের পাশাপাশি দেশের প্রত্যাশাও পূরণ করতে পারিনি। সেই ম্যাচের ভিডিও পরে দেখে বুঝতে পারি যে আমরা আরও ভাল খেলতেই পারতাম। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের টেবিলে অনেকটা ওপরের দিকে উঠে যাওয়ার সুযোগা হাতছাড়া করেছিলাম। আমাদের অনেককিছুই ভাল করার উচিৎ ছিল। কিন্তু সেটা করতে পারিনি। সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিলাম। সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বারবার ভিডিও দেখেছি। সেই ভুল শোধরানোর দিকেই এখন প্রধান লক্ষ্য আমাদের”।

আগামী ৪ জুন একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। এরপরই হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেই যাতে কোনওরকম ভুল না হয় সেদিকেই এখন নজর গোটা শিবিরের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...