Monday, April 6, 2026

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! জ্যোতির ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃতির অভিযোগ। ধৃত ভ্লগার জ্যোতি মালহোত্রাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ হরিয়ানার হিসার আদালতের। সোমবার চারদিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষের পরে আদালতে তাকে তোলা হয়ে এই নির্দেশই দেওয়া হয়েছে।

১৭ মে জ্যোতিকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরমধ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে জ্যোতির যোগাযোগের একাধিক তথ্য-প্রমাণও পেয়েছে পুলিশ। হরিয়ানা পুলিশ জ্যোতির ভ্রমণ স্পনসরদের সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে। তদন্তে জানা গিয়েছে, জ্যোতির একাধিক বিদেশ ট্যুর স্পনসর করত আরব আমিরাতের ভ্রমণ সংস্থা। ৩৩ বছরের এই ট্র্যাভেল ভ্লগার একটি ইউটিউব চ্যানেল চালায়। ইনস্টাগ্রামে তার প্রায় ১.৩২ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ৪ লক্ষ সাবস্ক্রাইবারও রয়েছে।

আরও পড়ুন – ইংল্যান্ড সফরের আগে কামাখ্যা দর্শনে গৌতম গম্ভীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...