Monday, April 6, 2026

রাজ্যে করোনা আক্রান্ত বাড়ার হার সামান্য, ভয়ের কারণ নেই: দাবি প্রশাসনের

Date:

Share post:

গোটা দেশে করোনা আক্রান্তের সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health)। সেই অনুযায়ী এবারেও শীর্ষে কেরালা। দেশের একাধিক রাজ্যে যেভাবে এক সপ্তাহে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তার একেবারে উল্টো পথে বাংলা (West Bengal)। এক সপ্তাহে করোনা (COIVD 19) আক্রান্ত বেড়েছে ১২ জন, প্রকাশ কেন্দ্রের রিপোর্টে। স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে জানিয়েই ভয়ের কারণ নেই বলেই দাবি রাজ্য প্রশাসনের।

গোটা দেশে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ৭৫২ জন। সেখানে বাংলায় (West Bengal) আক্রান্ত বেড়েছে ১২ জন। আক্রান্তরা মূলত দক্ষিণবঙ্গের, দাবি রাজ্য স্বাস্থ্য দফতর (Department of Health and family Welfare) সূত্রের। এখনও পর্যন্ত কোনও রোগীর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

রাজ্যের আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন ভর্তি ও বেসরকারি হাসপাতালে একজনের ভর্তির সম্ভাবনা। শ্বাসকষ্ট ও সেই ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে যাঁরা আসছেন তাঁদের প্রয়োজনে করোনা পরীক্ষার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। বাড়ানো হয়েছে পরীক্ষার পরিমাণও, দাবি স্বাস্থ্য দফতর সূত্রেরও। তবে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি করোনামুক্তও হয়েছে অনেকে, দাবি স্বাস্থ্য দফতরের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...